সংবাদ শিরোনাম ::
গোবিন্দগঞ্জে মাদক সেবনের দায়ে ৩ জন কারাদণ্ডিত
গাইবান্ধা প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:১৫ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে তিন মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালত ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন।
রবিবার (৫ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন: কুটিয়াবাড়ী এলাকার সাবু মন্ডল (৩০), সোহেল রানা (২৫) ও এমদাদুল হক (৪০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযানে ওই তিনজনকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়। পরে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে হাজির করলে সেখানে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক (ডিডি) শরিফুল ইসলাম।























