ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ দিচ্ছে প্রাইম ব্যাংক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
প্রাইম ব্যাংক পিএলসি দেশের প্রথম ব্যাংক হিসেবে ট্রেজারি বন্ডের বিপরীতে কনজিউমার ঋণ বিতরণের মাইলফলক অর্জন করেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার পর শুক্রবার থেকে ব্যাংকটি এই ঋণ বিতরণ কার্যক্রম শুরু করে।
এই নতুন সুবিধার মাধ্যমে গ্রাহকরা তাদের ট্রেজারি বন্ড বিক্রি না করেই ঋণ গ্রহণ করতে পারবেন। ব্যাংকের গুলশান শাখা, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন, ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট এবং ওয়েলথ ম্যানেজমেন্ট ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় ঋণ অনুমোদন ও বিতরণ দ্রুত এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়।
প্রাইম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. নাজিম এ. চৌধুরী বলেন, “এই উদ্যোগ গ্রাহকদের জন্য নতুন আর্থিক সমাধান প্রদানে আমাদের উদ্ভাবনী সক্ষমতার প্রমাণ। আমরা আরও উন্নত, দ্রুত ও কার্যকর সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”
এই পদক্ষেপ প্রাইম ব্যাংকের উদ্ভাবনী সক্ষমতা ও বাংলাদেশ ব্যাংকিং খাতের আধুনিকীকরণের পথে নতুন মানদণ্ড স্থাপন করেছে।



























