ঢাকা ০৪:৪০ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সারা দেশে বিক্ষোভে নামছে ১১ দলীয় জোট, ৯ এপ্রিল থেকে সপ্তাহব্যাপী কর্মসূচি পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, হতে পারে শিলাবৃষ্টিও টিউলিপদের বিরুদ্ধে চার্জ গঠন শুনানি ১৬ এপ্রিল সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় গঠনের রায়ের বিরুদ্ধে আপিল করবে রাষ্ট্রপক্ষ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই থাকছে, সন্ত্রাসবিরোধী বিল পাস সংরক্ষিত নারী আসনের তফসিল ঘোষণা, ভোট ১২ মে সারা দেশে হামের টিকাদানের তারিখ পেছাল শিক্ষাই জাতির সর্বোচ্চ বিনিয়োগ: প্রধানমন্ত্রী রাণীশংকৈলে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে মারধর: মামলা, গ্রেপ্তার ১ জয়পুরহাটে মাদকবিরোধী ১৯৩ অভিযান: ৭১ মামলা, গ্রেপ্তার ৬৯

জ্বালানির দাম সমন্বয়ের ইঙ্গিত অর্থমন্ত্রীর

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

উচ্চমূল্যে জ্বালানি আমদানির কারণে সরকারি তহবিলে চাপ বাড়ায় শিগগিরই জ্বালানির মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

শুক্রবার (৩ এপ্রিল) চট্টগ্রামের আনোয়ারায় কোরিয়ান ইপিজেডে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, বৈশ্বিক সংকটের প্রভাবে জ্বালানি আমদানিতে ব্যয় বেড়েছে, যা দীর্ঘমেয়াদে বহন করা কঠিন হয়ে উঠছে।

মন্ত্রী জানান, সরকারি তহবিলে চাপ অব্যাহত থাকলে উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা কার্যক্রম ব্যাহত হতে পারে। তাই দেশের স্বার্থে এক পর্যায়ে মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিতে হবে।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে তেল ও গ্যাস সরবরাহে ঝুঁকি তৈরি হয়েছে। ফলে বিকল্প উৎস থেকে তুলনামূলক বেশি দামে জ্বালানি আমদানি করতে হচ্ছে।

জ্বালানি সাশ্রয়ে সরকার ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মন্ত্রী, সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তাদের জন্য জ্বালানি ব্যবহারে রেশনিং চালু করা হয়েছে এবং নিজেও ৩০ শতাংশ জ্বালানি সাশ্রয় করছেন বলে জানান তিনি।

পুঁজিবাজার প্রসঙ্গে তিনি বলেন, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে শিগগিরই বড় ধরনের সংস্কার আনা হবে। পাশাপাশি রপ্তানি আয় কমলেও রেমিট্যান্স বৃদ্ধি এবং গার্মেন্টস খাতের ঘুরে দাঁড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন।

মূল্যস্ফীতি নিয়ে তিনি সতর্ক করে বলেন, জ্বালানির দাম বাড়লে সার ও খাদ্যপণ্যের দাম বাড়ার মাধ্যমে সামগ্রিক মূল্যস্ফীতিতে চাপ তৈরি হতে পারে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জ্বালানির দাম সমন্বয়ের ইঙ্গিত অর্থমন্ত্রীর

সংবাদ প্রকাশের সময় : ১০:২৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬