সংবাদ শিরোনাম ::
গণভোট ইস্যুতে বিএনপির সমালোচনা ডা. শফিকুর রহমানের
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৬:৫০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ এপ্রিল ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বিএনপির বিরুদ্ধে গণভোট ইস্যুতে অবস্থান পরিবর্তনের অভিযোগ তুলেছেন।
শুক্রবার (৩ এপ্রিল) বিকেলে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জের নাফিস কনভেনশন সেন্টারে আয়োজিত এক সমাবেশে তিনি বলেন, গণভোটের প্রস্তাব দিলেও দুই-তৃতীয়াংশ আসন পাওয়ার পর বিএনপি তাদের অবস্থান থেকে সরে এসেছে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করেনি।
তিনি বলেন, দেশের সার্বভৌম ক্ষমতা জনগণের হলেও বাস্তবে তাদের মতামতকে উপেক্ষা করা হচ্ছে। অতীতে গণভোটের নজির থাকলেও বর্তমানে তা অস্বীকার করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
ডা. শফিকুর রহমান আরও বলেন, চলমান জ্বালানি সংকট সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ সৃষ্টি করেছে, অথচ সরকার পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি করছে।
সমাবেশে তিনি জনগণের অধিকার আদায়ে আন্দোলনের আহ্বানও জানান।





















