ঢাকা ০৭:২৬ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ঈদের হাসি শেষে জীবিকার টানে ঢাকায় ফেরা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬ ৪৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদের ছুটি শেষ হতে না হতেই আবার কর্মব্যস্ত জীবনে ফিরতে শুরু করেছেন রাজধানীর মানুষ। ঢাকামুখী যাত্রীর চাপ বাড়তে শুরু করেছে ঈদের তৃতীয় দিন থেকেই, বিশেষ করে নদীপথে।

সোমবার (২৩ মার্চ) ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকায় দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা বিভিন্ন লঞ্চে করে যাত্রীদের ঢাকায় ফিরতে দেখা যায়। পরিবার-পরিজনের সঙ্গে ঈদের সময় কাটিয়ে জীবিকার টানে আবার নগরমুখী হচ্ছেন তারা।

যাত্রীরা জানান, এবার ঈদের ছুটি তুলনামূলক দীর্ঘ হওয়ায় ফেরা বেশ স্বস্তিদায়ক হয়েছে। পরিবারকে বেশি সময় দিতে পারায় সন্তুষ্ট অনেকেই। একই সঙ্গে তেমন কোনো ভোগান্তি ছাড়াই যাত্রা সম্পন্ন করতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন কর্মজীবী মানুষরা।

অন্যদিকে, ঈদের তৃতীয় দিনেও থেমে নেই ঘরমুখো মানুষের যাত্রা। কেউ কেউ রাজধানীতে ঈদ উদযাপন শেষে এখনো গ্রামের পথে রওনা হচ্ছেন স্বজনদের সঙ্গে দেখা করতে। অনেকেই জানান, ঈদের আগের তীব্র ভিড় এড়াতে পরিকল্পিতভাবেই তারা দেরিতে যাত্রা করছেন।

সব মিলিয়ে, নদীপথে যাত্রী চলাচল স্বাভাবিক থাকলেও ঢাকা ও গ্রামমুখী মানুষের যাতায়াতে সদরঘাট এলাকায় এখনো উৎসব-পরবর্তী ব্যস্ততা বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের হাসি শেষে জীবিকার টানে ঢাকায় ফেরা

সংবাদ প্রকাশের সময় : ১০:০৮:০৭ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬