হবিগঞ্জে বাস–পিকআপ সংঘর্ষে নিহত ৪
- সংবাদ প্রকাশের সময় : ১১:২০:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, দ্রুতগতির একটি বাসের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়।
নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তাদের মধ্যে একজন নারী এবং তিনজন পুরুষ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় একটি পিকআপ ও একটি বাসের সংঘর্ষ হয়। এতে পিকআপটি উল্টে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সকাল ৯টার দিকে স্থানীয়রা খাদে একটি পিকআপ উল্টে পড়ে থাকতে দেখে মাধবপুর থানা ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে পিকআপের নিচে থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করে।





















