ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

শোলাকিয়ায় ঈদের জামাত ঘিরে থাকছে দুই ‘ঈদ স্পেশাল’ ট্রেন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬ ২৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রতি বছরের মতো এবারও কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের জামাতে মুসল্লিদের অংশগ্রহণ সহজ করতে চালু করা হয়েছে দুটি ‘শোলাকিয়া ঈদ স্পেশাল’ ট্রেন।

জানা গেছে, একটি ট্রেন ময়মনসিংহ থেকে ভোর পৌনে ৬টায় ছেড়ে সকাল সাড়ে ৮টায় কিশোরগঞ্জ স্টেশনে পৌঁছাবে। ঈদের জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে বিকেল ৩টায় আবার ময়মনসিংহে ফিরবে। পথে শম্ভুগঞ্জ, গৌরিপুর, ঈশ্বরগঞ্জ, নান্দাইলসহ বিভিন্ন স্টেশনে স্বল্প সময়ের জন্য যাত্রাবিরতি করবে।

অন্যদিকে, ভৈরব জংশন থেকে ভোর ৬টায় ছেড়ে আরেকটি বিশেষ ট্রেন সকাল ৮টায় কিশোরগঞ্জে পৌঁছাবে। জামাত শেষে দুপুর ১২টায় কিশোরগঞ্জ থেকে ছেড়ে দুপুর ২টায় ভৈরবে পৌঁছাবে। এই ট্রেনটি পথে কুলিয়ারচর, বাজিতপুর, সরারচরসহ একাধিক স্টেশনে থামবে।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও শোলাকিয়া ঈদগাহ ময়দান পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আসলাম মোল্লা এবং রেলওয়ের স্টেশন মাস্টার খলিলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এবার শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৯৯তম ঈদুল ফিতরের জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। দেশের অন্যতম বৃহৎ এই জামাতে দূর-দূরান্ত থেকে মুসল্লিদের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রতিবছরের মতো এবারও বিশেষ ট্রেন সার্ভিস চালু করেছে বাংলাদেশ রেলওয়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শোলাকিয়ায় ঈদের জামাত ঘিরে থাকছে দুই ‘ঈদ স্পেশাল’ ট্রেন

সংবাদ প্রকাশের সময় : ১২:৫৭:০৮ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬