ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে রাঙ্গামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

আহমদ বিলাল খান
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, তারুণ্যের বাংলাদেশ গড়বো’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এই মহড়া আয়োজন করে জেলা প্রশাসন রাঙ্গামাটি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি পার্বত্য জেলা তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

প্রধান অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমিন।

মহড়ার সময় ভূমিকম্পের পর সৃষ্ট দুর্যোগ পরিস্থিতিতে অনুসন্ধান, অগ্নিনির্বাপণ ও উদ্ধার কার্যক্রমের বিভিন্ন কৌশল প্রদর্শন করা হয়। এতে বহুতল ভবনে অগ্নিনির্বাপণ, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার, বিধ্বস্ত ভবনে অনুসন্ধানের মাধ্যমে ভিকটিম শনাক্তকরণ, প্রবেশপথ তৈরি করে উদ্ধার অভিযান পরিচালনা, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং গুরুতর আহতদের দ্রুত হাসপাতালে স্থানান্তরের কার্যক্রম বাস্তবভিত্তিকভাবে দেখানো হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাঙ্গামাটি পার্বত্য জেলার সহকারী পরিচালক নিউটন দাস (বিএফএম)-এর তত্ত্বাবধানে মহড়াটি পরিচালনা করেন ওয়্যারহাউজ ইন্সপেক্টর মুর্শিদুল ইসলাম। বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবকও এতে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসে রাঙ্গামাটিতে ভূমিকম্প ও অগ্নিনিরাপত্তা মহড়া

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬