ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের ছুটিতেও ব্যাংক খোলা থাকবে!

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন শবে কদর ও ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১০ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, ১৮ মার্চ বুধবার সরকারি নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হলেও তৈরি পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং রপ্তানি বাণিজ্য সচল রাখতে কিছু শিল্পাঞ্চলে ব্যাংকের শাখা খোলা রাখা হবে।

নির্দেশনা অনুযায়ী, ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামের শিল্প সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক শাখাগুলো ১৮ ও ১৯ মার্চ (বুধবার ও বৃহস্পতিবার) খোলা থাকবে।

এই দুই দিন ব্যাংকের অফিস সময় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে গ্রাহকরা লেনদেন করতে পারবেন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। যোহরের নামাজের জন্য দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত বিরতি থাকবে।

এছাড়া দেশের সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় অবস্থিত ব্যাংকের শাখা ও বুথগুলো ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত (ঈদের দিন ছাড়া) সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনেও সীমিত আকারে চালু রাখতে বলা হয়েছে।

মূলত আমদানি-রপ্তানি কার্যক্রম অব্যাহত রাখা এবং পোশাক খাতের শ্রমিকদের বেতন-বোনাস সময়মতো পরিশোধ নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বিশেষ দায়িত্বে নিয়োজিত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীরা প্রচলিত নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাতা পাবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঈদের ছুটিতেও ব্যাংক খোলা থাকবে!

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬