ঢাকা ০৪:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইম ব্যাংক ও অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ সমঝোতা স্মারক স্বাক্ষর

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি সাভারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুল-এর সঙ্গে তাদের ফ্ল্যাগশিপ উদ্যোগ ‘প্রাইমএকাডেমিয়া’-এর আওতায় একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে। এর মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিশেষায়িত ও আধুনিক ব্যাংকিং সেবা নিশ্চিত করা হবে।

১৯৯৭ সালে প্রতিষ্ঠিত এআইএস সাভার অঞ্চলের অন্যতম প্রাচীন ইংরেজি মাধ্যম শিক্ষা প্রতিষ্ঠান। চুক্তির আওতায় স্কুলটি এখন প্রাইম ব্যাংকের ডিজিটাল ও আধুনিক ব্যাংকিং অবকাঠামোর সুবিধা পাবে। এর মধ্যে রয়েছে— শিক্ষার্থীদের জন্য স্বয়ংক্রিয় টিউশন ফি সংগ্রহ ব্যবস্থা, প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্ট পরিচালনা, কর্মীদের পেরোল ব্যাংকিং সেবা, অভিভাবক ও স্টাফদের জন্য বিশেষ সঞ্চয়ী হিসাব, সহজ শর্তে ঋণ সুবিধা এবং এক্সক্লুসিভ ক্রেডিট কার্ড সুবিধা।

চুক্তিতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব লায়াবিলিটি শায়লা আবেদিন এবং এআইএসের প্রিন্সিপাল হাসিনা আক্তার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন অ্যান্ড স্কুল ব্যাংকিং এম এম মাহবুব হাসান, এআইএসের পরিচালক সেলিম মাহমুদ ও এহসানুল কবির সাকিবসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক শিক্ষা খাতে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণে তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

প্রাইম ব্যাংক ও অ্যাঞ্জেলিকা ইন্টারন্যাশনাল স্কুলের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ সমঝোতা স্মারক স্বাক্ষর

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬