ঢাকা ০৫:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্র্যাক ইউনিভার্সিটি একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ প্রফেসর মাহবুবুল আলম মজুমদার এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ইমেরিটাস এএফএম ইউসুফ হায়দারকে সংবর্ধনা দিয়েছে। বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে এ আয়োজন করা হয়।

প্রফেসর মাহবুবুল আলম মজুমদার এ বছর শিক্ষায় বিশেষ অবদানের জন্য একুশে পদক পাচ্ছেন, যা দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। গণিতকে তরুণদের মধ্যে জনপ্রিয় করা এবং জাতীয় গণিত অলিম্পিয়াডে দীর্ঘদিন কোচ ও পরামর্শক হিসেবে তার ভূমিকার স্বীকৃতিস্বরূপ তিনি এ সম্মাননায় ভূষিত হচ্ছেন। তার প্রচেষ্টায় বাংলাদেশ আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

সম্প্রতি তিনি ২০২৬ সালের ‘স্পিরিট অব আবদুস সালাম অ্যাওয়ার্ড’ও পেয়েছেন। ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি), স্ট্যানফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এই শিক্ষাবিদ দীর্ঘদিন ধরে দেশের বিজ্ঞান ও শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

অন্যদিকে, দীর্ঘ গবেষণা ও শিক্ষায় অবদানের স্বীকৃতি হিসেবে এএফএম ইউসুফ হায়দারকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগে প্রফেসর ইমেরিটাস হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি দীর্ঘদিন ব্র্যাক ইউনিভার্সিটিতেও শিক্ষকতা করেছেন এবং বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব পালন করেছেন।

গত ১৬ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার তাঁর কার্যালয়ে দুই শিক্ষাবিদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। প্রফেসর মাহবুবুল আলম মজুমদারকে সম্মান জানাতে ১৭ ফেব্রুয়ারি “A Life in Equations, A Legacy in Nation Building” শিরোনামে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। অনুষ্ঠানে তাঁর শিক্ষা ও কর্মজীবন নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন এবং একাধিক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিশিষ্ট শিক্ষাবিদ এবং তাঁর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে প্রফেসর মাহবুব বলেন, ১৬ বছর বয়সেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন উচ্চশিক্ষা শেষে দেশে ফিরে কাজ করবেন এবং সেই প্রতিশ্রুতি তিনি রক্ষা করেছেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপারসন ড. সাদিয়া হামিদ কাজী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

একুশে পদকপ্রাপ্ত শিক্ষাবিদ ও প্রফেসর ইমেরিটাসকে সংবর্ধনা

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬