ঢাকা ০৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে হবে মেডিক্যাল কলেজ

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৬২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ে একটি মেডিক্যাল কলেজ স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (১ মার্চ) সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, মেডিক্যাল কলেজ স্থাপনের অংশ হিসেবে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালকে ৫০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। জেলার মানুষ যাতে মানসম্মত স্বাস্থ্যসেবা পান, সে বিষয়ে সরকার সজাগ থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

তিনি জানান, হাসপাতালের সুপারকে প্রয়োজনীয় চাহিদাপত্র জানাতে বলা হয়েছে। সেগুলো পেলে সরকার পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে অতিরিক্ত একটি লিফট স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট কর্মকর্তা ও চিকিৎসকদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, সীমিত সম্পদের মধ্যেও যেন সাধারণ মানুষ সর্বোচ্চ সেবা পান, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল হতে হবে। দীর্ঘদিন ধরে কর্মরতদের বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ সময় জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন, হাসপাতালের তত্ত্বাবধায়ক ফিরোজ জামান জুয়েল এবং জেলা বিএনপির সভাপতি ফয়সল আমিনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে হবে মেডিক্যাল কলেজ

সংবাদ প্রকাশের সময় : ০২:০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬