ঢাকা ০৪:৩৭ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হামলা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনায় তেহরানের পাল্টা আঘাতের জেরে অঞ্চলজুড়ে উত্তেজনা ও যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই পরিস্থিতিতে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের জন্য পৃথক সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট দেশে থাকা বাংলাদেশ দূতাবাস। পাশাপাশি চালু করা হয়েছে জরুরি হটলাইন নম্বর।

দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসও এক জরুরি বিজ্ঞপ্তিতে কাতারে থাকা প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে। নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে। অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধ করা হয়েছে।

প্রবাসীদের সবসময় সঙ্গে নগদ অর্থ, কাতার আইডি, হেলথ কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল চার্জার ও শুকনো খাবার রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, কাতারের প্রচলিত আইন মেনে চলতে হবে এবং দেশটির সরকারের নির্দেশনা অনুসরণ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সামরিক বা সংবেদনশীল স্থাপনার ছবি বা ভিডিও আপলোড না করার জন্য সতর্ক করা হয়েছে। এ ধরনের পোস্ট কাতারের আইনের পরিপন্থী হতে পারে বলেও উল্লেখ করা হয়।

একই ধরনের সতর্কবার্তা জারি করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। খোলা আকাশের নিচে অবস্থান, বড় জমায়েতে অংশগ্রহণ এবং অপ্রয়োজনীয় ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসগুলো সার্বক্ষণিক যোগাযোগ ও সহায়তা দিচ্ছে বলে জানা গেছে।

জরুরি প্রয়োজনে যোগাযোগে হটলাইন চালু:

কাতার:

হটলাইন নম্বর: +৯৭৪৩৩৬৬২০০০

ইমেইল: mission.doha@mofa.gov.bd

বাহরাইন:

হটলাইন নম্বর: +৯৭৩৩৩৩৭৫১৫৫

ইমেইল: mission.manama@mofa.gov.bd

আরব আমিরাত:

হটলাইন নম্বর: +৯৭১২৪৪৬৫১০০

ইমেইল: mission.abudhabi@mofa.gov.bd

ইরাক:

হটলাইন নম্বর: +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০

ইমেইল: mission.baghdad@mofa.gov.bd

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের জন্য হটলাইন চালু

সংবাদ প্রকাশের সময় : ১২:০১:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬