ঢাকা ০৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ইরানে হামলার প্রথম ছবি প্রকাশ! ব্যবহার করা হয় বাঙ্কার বাস্টার, টমাহকের মতো সমরাস্ত্র

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬ ৩৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানে সামরিক অভিযানের প্রথম ছবি ও ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইসরায়েল। যদিও প্রকাশিত ছবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। আইডিএফ একটি ভিডিও শেয়ার করে দাবি করেছে, আমেরিকা ও ইসরায়েল-এর যৌথ হামলায় ইরানের একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয়েছে।

আইডিএফের দাবি, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই এবং প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান-এর দফতরকেও লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রকাশিত ফুটেজে ধ্বংসস্তূপে পরিণত একাধিক ইমারত ও কালো ধোঁয়ায় ঢেকে থাকা আকাশ দেখা যাচ্ছে।

কী কী অস্ত্র ব্যবহারের দাবি?

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযানে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র Tomahawk ব্যবহার করা হয়েছে বলে দাবি। সাধারণত রণতরী থেকে নিক্ষেপ করা এই ক্ষেপণাস্ত্র অত্যন্ত নিচু দিয়ে উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে, ফলে রাডারে ধরা পড়া কঠিন হয়। প্রায় ১,৬০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র ঘণ্টায় প্রায় ৮০০ কিলোমিটার গতিতে উড়ে যেতে পারে।

এছাড়াও ‘বাঙ্কার বাস্টার’ নামে পরিচিত GBU-28 ব্যবহারের দাবিও উঠেছে। এটি ভূগর্ভস্থ শক্ত কংক্রিট বা পাথরের বাঙ্কার ধ্বংস করতে সক্ষম উচ্চক্ষমতাসম্পন্ন বোমা। মার্কিন বায়ুসেনার অস্ত্রভাণ্ডারের অন্যতম শক্তিশালী এই বোমা জিপিএস-নির্দেশিত এবং গভীর ভূগর্ভস্থ স্থাপনায় আঘাত হানতে সক্ষম। সাধারণত B-2 Spirit স্টেলথ বোমারু বিমান থেকে এই ধরনের বোমা নিক্ষেপ করা হয়।

তবে ইরান এখনও আনুষ্ঠানিকভাবে হামলার ক্ষয়ক্ষতি বা লক্ষ্যবস্তু নিয়ে বিস্তারিত বিবৃতি দেয়নি। পরিস্থিতি ঘিরে পশ্চিম এশিয়াজুড়ে উত্তেজনা অব্যাহত।

israil bt 1

গুঁড়িয়ে গেল স্কুল, নিহত অন্তত ৮৫

আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় দক্ষিণ ইরানের মিনাবের একটি স্কুলে অন্ততপক্ষে ৮৫ জনের মৃত্যুর খবর মিলেছে। মৃতদের মধ্যে বেশির ভাগও স্কুলের ছাত্রী। তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার সকাল থেকে তেহরান-সহ ইরানের একাধিক শহরে হামলা চালানো হয়েছে। এই প্রথম মৃত্যুর খবর নিশ্চিত করল ইরান। তবে দেশের আর কোথায় কত কী ক্ষতি হয়েছে, সে সম্পর্কে কিছু জানায়নি তারা।

ইরানের সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, মিনাবে রিভোলোউশনারি গার্ড-এর একটি ঘাঁটি রয়েছে। সেই ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইজ়রায়েল-আমেরিকা। সেই হামলাতে ক্ষতিগ্রস্ত হয় মিনাবের একটি স্কুল। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেই সময় স্কুল চলছিল। তখনই একটি ক্ষেপণাস্ত্র এসে আঘাত করে। গুঁড়িয়ে যায় স্কুলের একাংশ। আর এই হামলায় ৮৫ জনের মৃত্যু হয়েছে।

iran biman

একের পর এক দেশ বিমান চলাচল নিষিদ্ধ করছে

যুদ্ধ পরিস্থিতির মাঝে পশ্চিম এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রভাবিত হয়েছে বিমান পরিষেবা। ইরান আগেই নিজেদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। বন্ধ ইজ়রায়েলের আকাশসীমাও। পরে রয়টার্স জানায়, সংযুক্ত আরব আমিরশাহি, বাহারিন, ইরাক, কুয়েত এবং কাতারও নিজেদের আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। উদ্ভূত পরিস্থিতিতে ভারতের এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো-সহ বিভিন্ন দেশের উড়ান সংস্থার পরিষেবা বিঘ্নিত হয়েছে।

প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগোর পাশাপাশি এয়ার ফ্রান্স, ব্রিটিশ এয়ারওয়েজ়, ইবেরিয়া এক্সপ্রেস, জাপান এয়ারলাইন্স, লুফথানসা, এলওটি এয়ারলাইন্স, নরউইজিয়ান এয়ারলাইন্স, তুর্কিশ এয়ারলাইন্স, ভার্জিন অ্যাটলান্টিক, এয়ার আলজিরি, স্ক্যানডেনেভিয়ান এয়ারলাইন্স, উইজ় এয়ার, পেগাসাস এয়ারলাইন্স, আইটিএ এয়ারওয়েজ়ের মতো উড়ান সংস্থাগুলি পশ্চিম এশিয়ার উপর দিয়ে বিমান আপাতত বাতিল রাখার সিদ্ধান্ত নিয়েছে।

বস্তুত, আমেরিকা এবং ইউরোপের দেশগুলিতে যাতায়াতের জন্য পশ্চিম এশিয়ার দেশগুলির আকাশসীমাকেই ব্যবহার করতে হয় ভারতকে। বিশেষ করে আন্তর্জাতিক বিমান পরিবহণের অন্যতম কেন্দ্র বলা চলে দুবাইকে। ভারত থেকে বিভিন্ন বিমান দুবাই হয়ে আমেরিকা এবং ইউরোপে যায়। আবার অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুরগামী অনেক বিমানও ভারত থেকে দুবাই হয়ে যাতায়াত করে। দুবাইয়ের আকাশ বন্ধ হওয়ার ফলে বিঘ্নিত হয়েছে বিভিন্ন উড়ান পরিষেবা। উদ্ভূত পরিস্থিতিতে সমস্যায় পড়েছেন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর কর্তারাও। টি-২০ বিশ্বকাপের শেষে ক্রিকেটার এবং আধিকারিকদের ফেরার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করছে আইসিসি।

রয়টার্স জানাচ্ছে, পরবর্তী নির্দেশিকা জারি না-হওয়া পর্যন্ত দুবাই বিমানবন্দর থেকে সকল উড়ান পরিষেবা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্বব্যাপী বিভিন্ন উড়ান সংস্থার পাশাপাশি নজর রাখছে ভারতীয় উড়ান সংস্থাগুলিও। পশ্চিম এশিয়ায় যাতায়াতের সব বিমান আপাতত বাতিল রেখেছে ইন্ডিগো। এয়ার ইন্ডিয়াও বিবৃতি দিয়ে একই সিদ্ধান্তের কথা জানিয়েছে। পিটিআই সূত্রে খবর, দুবাই, জেড্ডা, দোহা, আবু ধাবি, দাম্মাম, বাহারিন, শারজা, কুয়েত এবং রস আল্‌-খাইমার মতো শহরগুলিতে পরিষেবা স্থগিত রেখেছে ইন্ডিগো।

ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকও ইতিমধ্যে একটি বিবৃতি জারি করেছে। তাতে বলা হয়েছে, ইরান-সহ পশ্চিম এশিয়ার কিছু অঞ্চলে আকাশসীমা বন্ধ রয়েছে। এর ফলে পশ্চিম এশিয়ায় যাতায়াতের বিমানগুলির পরিষেবা বিঘ্নিত হচ্ছে। যাত্রীদের নিজ নিজ বিমানের স্টেটাস দেখে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার পরামর্শ দিয়েছে মন্ত্রক। যাত্রীদের সাহায্যের জন্য একটি কন্ট্রোল রুমও খোলা হয়েছে। সেই কন্ট্রোল রুমে যোগাযোগের দু’টি নম্বরও সমাজমাধ্যমে জানিয়েছে বিমান পরিবহণ মন্ত্রক।

নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা ট্রাম্পের!

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনে কথা বললেন ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শনিবারই দুই দেশ মিলে আক্রমণ চালিয়েছে ইরানে। দু’দেশ পৃথক ভাবে এ বিষয়ে বিবৃতিও দিয়েছে। এ বার উদ্ভূত সামরিক উত্তেজনার মাঝে ফোনে কথা হল ট্রাম্প এবং নেতানিয়াহুর। দুই রাষ্ট্রনেতার মধ্যে কী কথা হয়েছে, তা এখনও জানা যায়নি। তবে এই উত্তেজনার মাঝে তাঁদের ফোনালাপ আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

নেতানিয়াহুর দফতর সমাজমাধ্যমে এক পোস্টে জানিয়েছে ট্রাম্পের সঙ্গে তাঁর ফোনে কথা হয়েছে। ফোন কানে নেতানিয়াহুর একটি ছবিও পোস্ট করা হয়েছে সেখানে। হোয়াইট হাউসও এই ফোনালাপের কথা উল্লেখ করে জানিয়েছে, ট্রাম্প আমেরিকার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত প্রতিনিধিদলকে নিয়ে সারাদিন ধরে পরিস্থিতির উপর নজর রাখছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইরানে হামলার প্রথম ছবি প্রকাশ! ব্যবহার করা হয় বাঙ্কার বাস্টার, টমাহকের মতো সমরাস্ত্র

সংবাদ প্রকাশের সময় : ১২:০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬