ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর-৫ আসনে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে ৭জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেন। এরমধ্যে চার প্রার্থী নির্দিষ্ট পরিমাণ ভোট না পাওয়ায় জামানত হারিয়েছেন।

জামানত হারানো প্রার্থীরা হলেন, জাতীয় পাটির মো. কাজী আব্দুল গফুর (লাঙ্গল) পেয়েছেন ১ হাজার ৫০৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী এস এম জাকারিয়া বাচ্চু (কলস) পেয়েছেন ৪ হাজার ৭২৫ ভোট, স্বতন্ত্র প্রার্থী মো. হযরত আলী বেলাল (হরিণ) পেয়েছেন ৩ হাজার ২৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মো. রুস্তম আলী (মোটর সাইকেল) পেয়েছেন ৫৬৭ ভোট।

ইসির জারি করা পরিপত্র অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থীকে সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেতে হবে। অন্যথায় জামানত বাবদ জমা দেওয়া ৫০ হাজার টাকা বাজেয়াপ্ত হবে। এই আসনের প্রদত্ত ভোটের হিসেবে ন্যূনতম ৪২ হাজার ৭১৯.৭৫ ভোট পেতে হবে প্রতিদ্ব›দ্বী প্রার্থীকে। তা না পাওয়ায় তাঁদের চারজনের জামানত বাজেয়াপ্ত হয়।

দিনাজপুর-৫ আসনে মোট ভোটার ৪ লাখ ৭৭ হাজার ৫১৬ জন। এর মধ্যে ৩ লাখ ৪১ হাজার ৭৫৮ জন ভোটার ১৪১টি কেন্দ্রে ভোট প্রদান করেছেন। এ আসনে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৪৫টি। আসনটিতে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১ লাখ ১৪ হাজার ৪৮৪ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতের নেতৃত্বাধীন এনসিপির প্রার্থী ডা. আব্দুল আহাদ পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট। এছাড়া বিএনপির প্রার্থী একেএম কামরুজ্জামান পেয়েছেন ৯৮ হাজার ৫৪৪ ভোট। প্রদত্ত ভোটের শতকরা হার ৭১ দশমিক ৫৭ %।

আসনটিতে জামানত ফিরে পেতে একজন প্রার্থীর প্রয়োজন ছিল ৪২ হাজার ৭১৯.৭৫ ভোট। এ আসনের ৭ জন প্রার্থীর মধ্যে বিএনপি, এনসিপি ও একজন স্বতন্ত্র প্রার্থী ছাড়া অন্য ৪ প্রার্থী প্রয়োজনীয়সংখ্যক ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।

এ আসনে ৪ হাজার ৭০২ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী এ জেড এম রেজওয়ানুল হক (তালা) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৪৮৪ ভোট । তার নিকটতম প্রতিদ্ব›দ্বী জামাত-এনসিপি জোটের প্রার্থী ডা. আব্দুল আহাদ (শাপলাকলি) পেয়েছেন ১ লাখ ১০ হাজার ১৯৫ ভোট এবং বিএনপি প্রার্থী এ কে এম কামরুজ্জামান (ধানের শীষ) পেয়েছেন ৯৮ হাজার ৫৪৪ ভোট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দিনাজপুর-৫ আসনে ৪ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬