ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা চাইলেন নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, প্রতিহিংসা ও দখলদারিত্বের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নির্বাচন-পরবর্তী সময়ে কিছু এলাকায় রাজনৈতিক সহিংসতা ও দখলদারিত্বমূলক কর্মকাণ্ড গণতন্ত্রের জন্য হুমকি হয়ে উঠেছে। ক্ষমতার প্রভাব দেখিয়ে ভিন্নমত ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক শক্তির ওপর হামলা চালানো হচ্ছে, যা গণতান্ত্রিক সহাবস্থানের পরিপন্থী।

তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মী ও স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের ওপর ধারাবাহিক হামলা হয়েছে। এতে হতাহত হওয়ার ঘটনাও ঘটেছে। এসব ঘটনাকে তিনি সংগঠিতভাবে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা বলে উল্লেখ করেন।

নাহিদ ইসলাম বলেন, সহিংসতার মাধ্যমে মাঠ দখলের রাজনীতি সফল হবে না। জনগণের ম্যান্ডেটকে ভয় সৃষ্টির হাতিয়ার হিসেবে ব্যবহার করলে তা ইতিহাসের ভুল অবস্থানে দাঁড় করাবে সংশ্লিষ্টদের।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, অবিলম্বে সহিংসতা বন্ধ করতে হবে, জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে এবং ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রশাসনের নীরবতা বা পক্ষপাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলেও সতর্ক করেন তিনি।

তিনি আরও বলেন, নতুন বাংলাদেশে সন্ত্রাস ও দখলদারিত্বের চেষ্টা হলে ছাত্র-জনতা ও সচেতন নাগরিক সমাজ গণতান্ত্রিক উপায়ে তার জবাব দেবে। সহিংসতা বন্ধ করে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের আস্থার ভিত্তিতে গণতন্ত্র শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা চাইলেন নাহিদ ইসলাম

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩২:২৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬