ঢাকা ১০:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জাতীয় ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে জাতীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, “জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা।”

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির পক্ষ থেকে নির্বাচন-পরবর্তী প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, “এ বিজয় বাংলাদেশের, গণতন্ত্রের এবং গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন।” তিনি উল্লেখ করেন, মত ও পথের ভিন্নতা থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি বলেন, জনমনে থাকা নানা সংশয় কাটিয়ে দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ জন্য তিনি অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। জনগণের প্রত্যাশা পূরণে এই নির্বাচন গণতন্ত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

বিএনপি চেয়ারম্যান আরও বলেন, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দেড় দশকেরও বেশি সময় পর দেশে সরাসরি ভোটের মাধ্যমে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। ভবিষ্যতে কোনো অপশক্তি যাতে দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এ নির্বাচনে অংশ নেওয়া জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে ইসলাম, গণঅধিকার পরিষদসহ মোট ৫১টি রাজনৈতিক দলের প্রতিও তিনি অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জাতীয় ঐক্যের আহ্বান জানালেন তারেক রহমান

সংবাদ প্রকাশের সময় : ০৪:৩০:২৩ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬