ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিঁখোজ অটোচালকের মরদেহ মিলল সুপারি বাগানে বালুর স্তুুপে

লক্ষ্মীপুর প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর জেলার রায়পুরে নিখোঁজের দুইদিন পর বাড়ীর কাছে সুপারি বাগানের বালুর স্তুপ থেকে উদ্ধার করা হয়েছে অটোচালক সোহাগ হোসেনের মরদেহ। উপজেলার সোনাপুর ইউনিয়নের পাটোয়ারী রাস্তার মাথা এলাকার মন্তাজ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটেছে।

এর আগে বৃহস্পতিবার সকালে (১২ ফেব্রুয়ারী) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন ভোটের বাড়ি থেকে নিখোঁজ হয় সোহাগ।

অটোচালক সোহাগ একই এলাকার লালগাজি মিজি বাড়ীর-তাজল ইসলামের ছেলে। স্ত্রী-শাহিনুর-বেগম ৮ মাস গর্ভবতি। স্বামীর খুনের খবরে স্ত্রী ও মা অচেতন অবস্থায় রয়েছেন।

১৪ ফেব্রুয়ারী (শনিবার) ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুপুরে থানার পুলিশ, সাবেক চেয়ারম্যান, গ্রামপুলিশ ও স্বজনরা সোহাগের লাশ সনাক্ত করা হয়েছে।

সোহাগের ভাই ও মা জানান, ঘটনার দিন সকালে সোহাগ নির্বাচনে ঘর থেকে বের হয়ে যায়। এরপর আর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তাঁদের সঙ্গে কারও বিরোধ নেই। কে বা কারা খুন করেছে বলতে পারছেনা। তবে সে অনলাইনে জুয়ায় আশক্ত ছিলো। এ কারণে হয়তো হত্যা করে পাশ্ববর্তী এলাকার সুপারি বাগানের ভেতরে বালুর স্তুপে পুঁতে রাখে।

এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মিয়া বলেন, অটোচালক সোহাগের মরদেহ তাদের বাড়ীর পাশ্ববর্তী সুপারি বাগানের বালুর স্তুপ থেকে শনিবার দুপুর ১২টায় উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নিঁখোজ অটোচালকের মরদেহ মিলল সুপারি বাগানে বালুর স্তুুপে

সংবাদ প্রকাশের সময় : ০২:০৭:০৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬