ঢাকা ১২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন শরণখোলায় খাল ভরাটে পানি সংকট, দ্রুত ব্যবস্থা দাবি স্থানীয়দের শপথ জটিলতায় সরকার গঠনে বিলম্ব: সংবিধান, বাস্তবতা ও রাজনৈতিক বার্তা সিলেটে জামানত বাজেয়াপ্ত ২০ জন প্রার্থীর হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩ পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে বসন্তের রঙে রাঙা দেশ সংসদে নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ বিরোধী ভূমিকার প্রতিশ্রুতি জামায়াতের ২৯৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ নওগাঁয় ফোরলেন সড়ক ও আধুনিক স্টেডিয়ামের প্রতিশ্রুতি এমপি ধলুর হাসিনার প্রত্যর্পণ দাবি: অভ্যন্তরীণ রাজনীতি থেকে কূটনৈতিক সমীকরণের নতুন পরীক্ষা

শরণখোলায় খাল ভরাটে পানি সংকট, দ্রুত ব্যবস্থা দাবি স্থানীয়দের

আবু হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের শরণখোলা উপজেলায় একাধিক খাল ভরাট হয়ে যাওয়ায় তীব্র পানি সংকট দেখা দিয়েছে। স্থানীয়রা অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে খালগুলো সংস্কার ও খনন না করায় পানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। এর ফলে কৃষিকাজ, মৎস্যচাষ এবং দৈনন্দিন ব্যবহারের জন্যও পানি কমে গেছে।

সরাসরি মাটি ও আবর্জনায় ভরাট হয়ে গেছে খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামের গোলবুনিয়া খাল। স্থানীয়রা জানিয়েছেন, প্রভাবশালী ব্যক্তিদের দখল ও অবৈধ স্থাপনা নির্মাণের কারণে বর্ষার সময় পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হচ্ছে, আর শুকনো মৌসুমে পানি অভাব প্রকট হয়ে উঠছে।

স্থানীয়রা বলেন, “আমরা বহু বছর ধরে পানি সংকটে ভুগছি। খালগুলো একেবারে শুকিয়ে যাওয়ায় গোসল, থালাবাটি ধোয়া এবং কৃষিকাজে পানি পাওয়া যাচ্ছে না। ভারানীর খাল ভরাট হওয়ায় কিছু ক্ষেতের ধানের চারা নষ্ট হয়েছে।”

ভুক্তভোগীরা দ্রুত খাল পুনঃখনন ও দখলমুক্ত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, সময়মতো ব্যবস্থা না নিলে আগামী মৌসুমে সংকট আরও গুরুতর হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, খালগুলো তালিকাভুক্ত করা হয়েছে এবং কৃষি বিভাগের প্রকল্প, বিএডিসি ও এনজিও’র মাধ্যমে পর্যায়ক্রমে খনন করা হবে। তবে অর্থ বরাদ্দ দ্রুত করতে নির্বাচিত জনপ্রতিনিধিদের সহযোগিতা প্রয়োজন, তাই কিছুটা সময় লাগবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শরণখোলায় খাল ভরাটে পানি সংকট, দ্রুত ব্যবস্থা দাবি স্থানীয়দের

সংবাদ প্রকাশের সময় : ১১:২৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬