ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

২৯৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের সরকারি গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) গভীর রাতে জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৯৭ আসনে বিজয়ী প্রার্থীদের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়। বাকি তিনটি আসনের ফলাফল স্থগিত বা নির্বাচন না হওয়ায় সেগুলো গেজেটে অন্তর্ভুক্ত হয়নি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। একই দিনে জাতীয় সংসদ নির্বাচনের পাশাপাশি দেশব্যাপী গণভোটও অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রে তরুণ ভোটারদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নিবন্ধন প্রক্রিয়া চালুর পর এবারই রেকর্ডসংখ্যক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টিসহ মোট ৫১টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। নির্বাচনে মোট প্রার্থী ছিলেন ২ হাজার ২৯ জন—এর মধ্যে দলীয় ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র ২৭৪ জন। নারী প্রার্থীর সংখ্যা ছিল ৮০ জন। মোট ১১৯টি প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এদিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠানকে সামনে রেখে সংসদ সচিবালয় প্রস্তুতি শুরু করেছে। শপথ অনুষ্ঠান নির্বিঘ্নভাবে সম্পন্ন করতে প্রোটোকল, নিরাপত্তা ও প্রয়োজনীয় সেবাসুবিধা নিশ্চিতের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৯৭ আসনের নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ

সংবাদ প্রকাশের সময় : ১০:১৪:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬