ঢাকা ১২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফলাফলে কারচুপি, রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কারচুপির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

তিনি দাবি করেছেন, ভোটগ্রহণ একটি পর্যায় পর্যন্ত সুষ্ঠু হলেও ফলাফল ঘোষণার সময় সুনির্দিষ্ট কিছু আসনে ফল পরিবর্তন করা হয়েছে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ১১ দলীয় নির্বাচনী জোট আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

নাহিদ ইসলাম বলেন, কিছু নির্দিষ্ট আসনকে লক্ষ্য করে প্রশাসনকে ব্যবহার করে ফলাফল বদলে দেওয়া হয়েছে। এসব আসনের মধ্যে রয়েছে—ঢাকা-১৩ (বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক), ঢাকা-৮ (এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী) এবং জামায়াতের সেক্রেটারি জেনারেলের প্রতিদ্বন্দ্বিতাকৃত আসন।

তিনি অভিযোগ করেন, কেন্দ্র দখল, চাপ প্রয়োগ এবং প্রশাসনিক প্রভাবের মাধ্যমে ফলাফল পরিবর্তনের ঘটনা ঘটেছে। বিষয়টি অতীতের বিতর্কিত নির্বাচনের সঙ্গে তুলনা করে তিনি বলেন, এতে ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

নির্বাচনের পর বিভিন্ন স্থানে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘরে অগ্নিসংযোগ ও হুমকির অভিযোগও করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, এসব ঘটনার প্রতিবাদে জোট ঐক্যবদ্ধ রয়েছে।

পরিস্থিতির উন্নতি না হলে আন্দোলনের ইঙ্গিত দিয়ে নাহিদ ইসলাম বলেন, প্রয়োজন হলে রাজপথে নামার প্রস্তুতি রয়েছে এবং জোটের নেতা-কর্মী ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করতে তারা কর্মসূচি দিতে পারেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফলাফলে কারচুপি, রাজপথে নামার হুঁশিয়ারি এনসিপির

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬