ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

হামলা-সহিংসতা বন্ধের আহ্বান জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, নেতাকর্মী-সমর্থকদের ওপর হামলা চলতে থাকলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যাহত হবে।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে রাজধানীতে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জোটের নেতাকর্মীদের ওপর হামলা, বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব হামলা দ্রুত বন্ধ করে ক্ষতিগ্রস্তদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তিনি।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, একই ধরনের ব্যালট সংক্রান্ত বিষয়ে ভিন্ন ভিন্ন আসনে ভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা-৮ আসনে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, ঢাকা-১৩ আসনে তা বাতিল করা হয়েছে। একই ধরনের অভিযোগ জামায়াতের সেক্রেটারি জেনারেলের আসনেও রয়েছে বলে তিনি দাবি করেন।

জামায়াত আমির বলেন, তারা প্রতিশোধ নয়, নিয়মতান্ত্রিক প্রতিকার চান। সাম্প্রতিক ঘটনার বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা নতুন রাজনীতি চাই। ফ্যাসিবাদমুক্ত একটি গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে কাজ করব।”

তিনি আরও অভিযোগ করেন, কিছু ঋণখেলাপি প্রার্থী তথ্য গোপন করলেও নির্বাচন কমিশন তা আমলে নেয়নি। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।

গণভোট প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, যেহেতু ‘হ্যাঁ’ ভোট জয়ী হয়েছে, তাই এখন ‘জুলাই সনদ’ বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। তাঁর ভাষ্য, এই সনদের মাধ্যমে দেশের নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার পথ তৈরি হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

হামলা-সহিংসতা বন্ধের আহ্বান জামায়াত আমিরের

সংবাদ প্রকাশের সময় : ১১:২১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬