বাগেরহাটে ৩টিতে জামায়াত, একটিতে বিএনপির প্রার্থী নির্বাচিত

- সংবাদ প্রকাশের সময় : ০৩:৫০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাগেরহাট- ১ (ফকিরহাট, মোল্লাহাট ও চিতলমারী) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. মশিউর রহমান খান। তার প্রাপ্ত ভোট ১,১৬,৪১২। নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির কপিল কৃষ্ণ মন্ডল পেয়েছেন ১,১২,৯৫৬ ভোট।
বাগেরহাট- ২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী শেখ মনজুরুল হক রাহাত। তার প্রাপ্ত ভোট ১,১৭,৭০৯ । নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির ব্যারিষ্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন পেয়েছেন ৬৬,৩৯৯ ভোট।
বাগেরহাট- ৩ (রামপাল ও মোংলা) আসনে বিজয়ি হয়েছেন বিএনপির প্রার্থী ড. শেখ ফরিদুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ১,০৪০৯৩। নিকটতম প্রতিদ্ব›দ্বী জামায়াতের মোহাম্মদ আব্দুল ওয়াদুদ শেখ পেয়েছেন ৮৩,২০৬ ভোট।
বাগেরহাট- ৪ (মোরেলগঞ্জ ও শরণখোলা) আসনে নির্বাচিত হয়েছেন জামায়াতের প্রার্থী মো. আব্দুল আলীম। তার প্রাপ্ত ভোট ১,১৪,৯২৯। নিকটতম প্রতিদ্ব›দ্বী বিএনপির সোমনাথ দে পেয়েছেন ৯৫,৫৯৫ ভোট।























