ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভুয়া সনদে নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচনের দায়িত্বে ভুয়া সনদের মাধ্যমে ৩৩০ জনকে অন্তর্ভুক্ত করার অভিযোগে সংশ্লিষ্টদের অব্যাহতি দিয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর হাতিরঝিল এলাকায় শহর প্রতিরক্ষা দলের (টিডিপি) দলনেতা মামুন জনপ্রতি ৪০০ টাকার বিনিময়ে ভুয়া সনদ তৈরি করে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে যুক্ত করেন। পরে দায়িত্ব দেওয়ার নামে তাঁদের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ১০০ টাকা করে নেওয়ার তথ্যও পাওয়া গেছে। অভিযোগের প্রাথমিক সত্যতা মিললে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযুক্ত মামুন পলাতক রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এদিকে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়িত্ব পাওয়া ১৩ জন প্রশিক্ষণবিহীন ব্যক্তিকেও প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ায় দায়িত্ব থেকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর গুলশান ও ভাটারা এলাকার দুই দলনেত্রীর বিরুদ্ধে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগের ভিত্তিতেও তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিষয়টি নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ভুয়া আনসার সদস্য যেন কোনো কেন্দ্রে দায়িত্ব পালন করতে না পারেন, সে বিষয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে সারা দেশে ৫ লাখ ৭৬ হাজারের বেশি সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি ১ হাজার ১৯১টি আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স মাঠে থাকবে। দুর্নীতির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভুয়া সনদে নির্বাচনী দায়িত্বে ৩৩০ আনসার

সংবাদ প্রকাশের সময় : ১২:১৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬