টাকা উদ্ধারের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ: আসিফ মাহমুদ
- সংবাদ প্রকাশের সময় : ০৯:০৮:১৯ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ১৬ বার পড়া হয়েছে
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বুধবার (১১ ফেব্রুয়ারি) জরুরি সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, দেশে টাকা উদ্ধারের নামে ব্যক্তিস্বাধীনতায় অনিয়মিত হস্তক্ষেপ করা হচ্ছে।
তিনি বলেন, এসব ঘটনা ভোট ও নির্বাচনী প্রক্রিয়ার স্বাভাবিকতা ব্যাহত করছে এবং নাগরিকদের মৌলিক স্বাধীনতা ও নিরাপত্তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।
এ সময় এনসিপি নেত্রী মনিরা শারমিন জানিয়েছেন, ১৮ বছর পর এ দেশের মানুষ ভোট দেওয়ার স্বপ্ন দেখছে। নির্বাচনের প্রতি মানুষের আগ্রহ ও উদ্দীপনা লক্ষ্যযোগ্য হলেও প্রাক্কালে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন ও পক্ষপাত দেখা যাচ্ছে। এছাড়া বিভিন্ন দলের নেতাদের টাকা উদ্ধারের নামে ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ চলছে।
তিনি বলেন, তথ্য সন্ত্রাস মেনে নেওয়া হবে না। তিনি সুষ্ঠু নির্বাচন ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বারোপ করেন। একই সঙ্গে অভিযোগ করেন, কিছু মূলধারার গণমাধ্যম বিএনপির প্রপাগান্ডা প্রচার করছে।




















