ঢাকা ০৩:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বকাপ বয়কট: দায় সরকারের—বোর্ড সভাপতি আমিনুল

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার সিদ্ধান্তকে ঘিরে আবারও ভিন্নমুখী বক্তব্য সামনে এসেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বলেছেন, ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তটি সরকারের ছিল, যদিও এ বিষয়ে আগে সরকারের পক্ষ থেকে ভিন্ন বক্তব্য দেওয়া হয়েছিল।

এক সাক্ষাৎকারে আমিনুল ইসলাম জানান, বাংলাদেশ শেষ পর্যন্ত অংশ নেবে কি না—এ নিয়ে আইসিসি শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিল। তাঁর দাবি, ভারত ও পাকিস্তানসহ কয়েকটি দেশও চেয়েছিল, বাংলাদেশকে বাদ না দিয়ে সিদ্ধান্তের জন্য সময় দেওয়া হোক। তবে শেষ পর্যন্ত আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দেয়।

আমিনুল বলেন, ব্যক্তিগতভাবে খারাপ লাগলেও তিনি সরকারের সিদ্ধান্তকে সমর্থন করেছেন। তাঁর ভাষায়, “এটি ক্রিকেটীয় সিদ্ধান্ত ছিল না, ওপরের পর্যায় থেকে এসেছে।”

এদিকে এই সিদ্ধান্তের দায় নিয়ে সরকার ও বোর্ডের বক্তব্যে অসঙ্গতি দেখা যাচ্ছে। গত ২২ জানুয়ারি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছিলেন, নিরাপত্তাজনিত কারণে সরকারই ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে পরে তিনি বলেন, বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত বোর্ড ও ক্রিকেটারদের, যা দেশের স্বার্থে নেওয়া হয়েছে।

আমিনুল ইসলামের মতে, নিরাপত্তা উদ্বেগই ছিল সিদ্ধান্তের মূল কারণ। খেলোয়াড়, সাংবাদিক ও দর্শকদের নিরাপত্তার বিষয় বিবেচনায় দ্রুত সিদ্ধান্ত নিতে হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিশ্বকাপ বয়কট: দায় সরকারের—বোর্ড সভাপতি আমিনুল

সংবাদ প্রকাশের সময় : ০৬:০১:২৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬