ডা. শফিকুর রহমান
জনসমর্থনে ভীত হয়ে অপপ্রচার চালানো হচ্ছে
- সংবাদ প্রকাশের সময় : ০৫:০৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দলের বাড়তে থাকা জনপ্রিয়তায় ভীত হয়ে একটি মহল তাদের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে। তিনি এসব বিভ্রান্তিকর প্রচারে কান না দিতে ভোটারদের প্রতি আহ্বান জানিয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
বার্তায় ডা. শফিকুর রহমান বলেন, দেশ যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, তখন কিছু গোষ্ঠী বিভিন্ন ধরনের অপতথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তিনি দাবি করেন, জামায়াতের ক্রমবর্ধমান জনসমর্থনে উদ্বিগ্ন হয়ে ভোটারদের প্রভাবিত করার উদ্দেশ্যে এ অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি সবাইকে এসব অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভোট দেওয়া নাগরিকের অধিকার ও গুরুত্বপূর্ণ দায়িত্ব। ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেন—এটাই দেশবাসীর প্রত্যাশা।




















