বাগেরহাটে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়েছে ভোট গ্রহন সামগ্রী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৬:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনের ৯টি উপজেলার ৫৪৭ কেন্দ্রের জন্য একযোগে ব্যালট পেপারসহ ভোট গ্রহন সামগ্রী পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর থেকে প্রিজাইডিং অফিসারদের কাছে এই এই সরঞ্জাম বুঝিয়ে দেয়া হয়।
বাগেরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আব্দুল বাতেন জানান, বৃহস্পতিবার সকাল ১১টা থেকে জেলার ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তর হতে ৪টি সংসদীয় আসনের জন্য ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, সিল, কলমসহ ভোটগ্রহন সামগ্রী প্রদান করা হয়। এরপর নছিমন, ভ্যান, ইজিবাইকসহ সুবিধাজনক যানবাহনে করে কেন্দ্রে ভোট গ্রহন সামগ্রী নিয়ে যাচ্ছেন পুলিশ, আনসার বাহিনীর সদস্য ও প্রিজাইডং কর্মকর্তারা। কেন্দ্রের দ‚রত্ব অনুযায়ী দুপুরের মধ্যে এসব নির্বাচনী সামগ্রী প্রতিটি কেন্দ্রে পৌছে গেছে।
বাগেরহাটের ৪ টি সংসদীয় আসনে ২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন। এজেলায় ১৩ লাখ ৬১ হাজার ১১১জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

























