ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত, এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে আরও ১ হাজার ৭১৯টি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই এসব প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত আসতে পারে। এ লক্ষ্যে ৬৭০ কোটি টাকা বরাদ্দ অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি থাকায় মেয়াদের শেষ পর্যায়ে এসে দ্রুত এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে গত মাসে শিক্ষা মন্ত্রণালয় অনলাইনে এমপিওভুক্তির আবেদন আহ্বান করলে ৩ হাজার ৬১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান আবেদন করে। যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে ১ হাজার ৭১৯টি প্রতিষ্ঠানকে এমপিওভুক্তির জন্য নির্বাচন করা হয়।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত হলে বছরে অতিরিক্ত প্রায় ৬৭০ কোটি টাকা ব্যয় হবে। তবে চলতি অর্থবছরে প্রয়োজন হবে প্রায় ১৬৭ কোটি টাকা। এ জন্য সংশোধিত বাজেটে ইতোমধ্যে ৩০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রস্তাবিত তালিকা অনুযায়ী, এমপিওভুক্তির আওতায় আসছে—

নিম্ন-মাধ্যমিক প্রতিষ্ঠান: ৪৭১টি, মাধ্যমিক বিদ্যালয়: ৬২৩টি, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়: ১০৫টি, উচ্চ মাধ্যমিক কলেজ: ১৪৫টি, মাদরাসা (দাখিল): ৭৮টি, মাদরাসা (আলিম): ২০২টি, মাদরাসা (ফাজিল): ৩৫টি।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের মেয়াদের বড় একটি সময়জুড়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে শিক্ষকরা আন্দোলন করে আসছিলেন। শুরুতে ব্যয় সংকোচন নীতির কারণে সরকার এ বিষয়ে সতর্ক অবস্থানে থাকলেও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর গত বছরের শেষ দিকে নীতিগতভাবে নমনীয় হয়। এরই ধারাবাহিকতায় এখন এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সরকার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শেষ মুহূর্তে বড় সিদ্ধান্ত, এমপিওভুক্ত হচ্ছে ১৭১৯ প্রতিষ্ঠান

সংবাদ প্রকাশের সময় : ০৯:০৬:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬