সংবাদ শিরোনাম ::
নাহিদ ইসলাম
১২ ফেব্রুয়ারি ভোট বানচালের চেষ্টা হতে পারে
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:১৩:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি শক্তি পুরনো কায়দায় ভোট বানচাল করার চেষ্টা করবে বলে মনে করেন এনসিপির আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী নাহিদ ইসলাম।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মধ্য বাড্ডায় নির্বাচনী প্রচারণার সময় তিনি বলেন, “১২ তারিখ কেউ ভোটকেন্দ্র দখল করার চেষ্টা করতে পারে। তবে প্রশাসন সচেতন থাকলে তারা সফল হবে না।”
নাহিদ ইসলাম জানান, তার নির্বাচনী প্রচারণা সম্পূর্ণ জনগণের অর্থায়নে চালানো হচ্ছে। তিনি আরও মন্তব্য করেন, ঢাকা-১১ আসনের বিএনপির প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকার কারণে তার নির্বাচন করার বৈধতা নেই।



















