ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে তারেক রহমানের প্রথম সফর ঘিরে উৎসাহ, সোমবার বড় জনসভা

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) প্রথমবারের মতো যশোর সফরে যাচ্ছেন। এদিন দুপুরে যশোর উপশহর কলেজ মাঠে দলের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি।

দলীয় সূত্র জানায়, চেয়ারম্যান তারেক রহমান হেলিকপ্টারযোগে দুপুর পৌনে ২টার দিকে যশোরে পৌঁছাবেন। পরে উপশহর উদ্যানে আয়োজিত জনসভায় ভাষণ দেবেন। সভায় সভাপতিত্ব করবেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

দলীয় প্রধানের আগমনকে ঘিরে যশোরসহ আশপাশের এলাকায় বিএনপির নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। ইতোমধ্যে জনসভা সফল করতে জোরেশোরে প্রস্তুতি চলছে। জেলা বিএনপি নেতারা জানিয়েছেন, আজ রাতের মধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হবে।

এদিকে রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, আগামীকালের জনসভায় খুলনা বিভাগের সাত জেলার বিএনপি প্রার্থীদের জনগণের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, এ সমাবেশের জন্য বড় ধরনের প্রচারণার সুযোগ না থাকলেও যশোর জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেবেন। বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে। জনভোগান্তি কমাতে শহরের বাইরে উপশহর উদ্যানে সমাবেশের আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে তারেক রহমানের প্রথম সফর ঘিরে উৎসাহ, সোমবার বড় জনসভা

সংবাদ প্রকাশের সময় : ১০:২৬:০১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬