ঢাকা ০১:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শাবান মাসের চাঁদ দেখা যায়নি, শবেবরাত ৩ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৬৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রজব মাসের ৩০ দিন পূর্ণ হয়েছে এবং বুধবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী আগামী ৩ ফেব্রæয়ারি (মঙ্গলবার) দিনগত রাতেই পবিত্র শবেবরাত পালিত হবে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। দেশের জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন, আবহাওয়া অধিদপ্তর ও মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসো থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে ১৪৪৭ হিজরির শাবান মাসের চাঁদ দেখা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শবেবরাতের পর দিন, বুধবার (৪ ফেব্রুয়ারি), দেশে সরকারি ছুটি থাকবে। মুসলমানরা পুণ্যময় এই রাতটি নফল নামাজ, কোরআন তিলাওয়াত এবং ইবাদত-বন্দেগীর মাধ্যমে পালন করবেন। শাবান মাস শেষে রমজানের শুরু হয়, যা ঈদুল ফিতরের আনন্দময় উৎসবের প্রস্তুতি হিসেবে গুরুত্বপূর্ণ।

সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. খোরশেদ আলম খান, ঢাকা আলিয়া মাদরাসার অধ্যাপক মোহাম্মদ ওবায়দুল হক, স্পারসোর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মুহাম্মদ শহিদুল ইসলাম সহ বিভিন্ন কর্মকর্তা ও ধর্মীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

শাবান মাসের চাঁদ দেখা যায়নি, শবেবরাত ৩ ফেব্রুয়ারি

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৮:২০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬