ঢাকা ০১:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

প্যান্ডেল, মব ও হুমকি—রুমিন ফারহানাকে ঘিরে নতুন বিতর্ক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল–আশুগঞ্জ–বিজয়নগর দুই ইউনিয়ন) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানাকে ভ্রাম্যমাণ আদালতের কাজে বাধা দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে।

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, শনিবার রাতে এ বিষয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ সিভিল জজ আশরাফুল ইসলামের কাছে একটি লিখিত অভিযোগ পাঠানো হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, সরাইল উপজেলার ইসলামাবাদ গ্রামে অনুমতি ছাড়া প্যান্ডেল করে বিশাল জনসমাবেশ আয়োজন করেন রুমিন ফারহানা, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। বিষয়টি প্রশাসনের নজরে আসলে সমাবেশটি ভেঙে দেওয়া হয় এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে জুয়েল মিয়া নামে একজনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযোগে আরও বলা হয়, এ সময় রুমিন ফারহানা কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের প্রতি আক্রমণাত্মক আচরণ করেন, প্রকাশ্যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন এবং আঙুল উঁচিয়ে হুমকি দেন। এতে তার সঙ্গে থাকা জুয়েল মিয়াসহ আরও কয়েকজন মারমুখী আচরণ করেন এবং ‘মব’ সৃষ্টি হয়, যার মাধ্যমে বিচারিক প্রক্রিয়ায় বাধা সৃষ্টি হয় ও দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে হুমকি দেওয়া হয়। বিষয়টি নির্বাচনি আচরণবিধির গুরুতর লঙ্ঘন বলেও উল্লেখ করা হয়েছে।

চিঠির সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ঘটনার ভিডিও ফুটেজের একটি লিঙ্ক সংযুক্ত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্যান্ডেল, মব ও হুমকি—রুমিন ফারহানাকে ঘিরে নতুন বিতর্ক

সংবাদ প্রকাশের সময় : ১১:২২:৫৩ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬