ঢাকা ১২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চিকন চালে নতুন উর্ধ্বগতি, মসুর ডালেও চাপ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৫৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬ ৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর খুচরা বাজারে আবারও বেড়েছে চিকন চাল ও ছোট দানার মসুর ডালের দাম। চিকন চালের কেজি এখন আগের চেয়ে তিন থেকে পাঁচ টাকা বেশি। একইভাবে ছোট দানার মসুর ডালের দাম ১৬০ টাকা ছাড়িয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর জোয়ারসাহারা, বাড্ডা ও মহাখালী কাঁচাবাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র পাওয়া গেছে।

দাম বেড়ে বর্তমানে—মিনিকেট চাল: ৭০–৮৮ টাকা (মানভেদে), নাজিরশাইল চাল: ৭৫–৯০ টাকা।

বিক্রেতারা জানান, নতুন মৌসুমে আউশ, আমন ও নাজিরশাইল চাল বাজারে উঠতে শুরু করলেও সরবরাহ বাড়ার আগেই পুরনো চালের দাম বেড়ে গেছে। এতে ভোক্তাদের উদ্বেগ বাড়ছে।

রাজধানীর বাড্ডা এলাকার খুচরা বিক্রেতা মো. ফারুক বলেন,“গত দুই-তিন সপ্তাহে চিকন চালের দাম বস্তাপ্রতি ১৫০ থেকে ২৫০ টাকা বেড়েছে। তবে মোটা চাল আগের দামেই বিক্রি হচ্ছে।”

ডালের বাজারেও বৈপরীত্য— ছোট দানার মসুর ডাল: ১৬০–১৬৫ টাকা (বাড়তি), মোটা দানার মসুর ডাল: ৯০–১০০ টাকা (দামে ১০ টাকা কম)

শীতের সবজির দাম তুলনামূলক স্থিতিশীল। বেশিরভাগ সবজি ৩০ থেকে ৬০ টাকার মধ্যেই মিলছে।

বাজার ঘুরে দেখা গেছে— টমেটো: বড় ১০০–১২০ টাকা, মাঝারি ৮০–৯০ টাকা, সবুজ ৫০–৬০ টাকা, লাউ (লম্বা): ৯০–১১০ টাকা (প্রতি পিস), শসা: ১০০–১২‍০ টাকা, কাঁচামরিচ: ১৬০ টাকা, করলা: ৮০–১০০ টাকা, পটোল/ঢেঁড়স: ৯০–১০০ টাকা, শিম: ৫০–৮০ টাকা, ফুলকপি/বাঁধাকপি: ৪০–৫০ টাকা (প্রতি পিস), বেগুন: ৬০–৮০ টাকা, পেঁপে: ৩০–৪০ টাকা, মুলা: ৪০ টাকা, গাজর: ৫০–৬০ টাকা।

ডিম ও মুরগির বাজার স্থিতিশীল থাকায় সাধারণ ক্রেতারা কিছুটা স্বস্তি পাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

চিকন চালে নতুন উর্ধ্বগতি, মসুর ডালেও চাপ

সংবাদ প্রকাশের সময় : ১০:৫৪:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬