ঢাকা ০৩:১৪ পূর্বাহ্ন, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

তীব্র শীতে রোগীর চাপ মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের ৭ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশজুড়ে তীব্র শীতের কারণে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে। পরিস্থিতি মোকাবিলায় দেশের সব হাসপাতালকে জরুরি প্রস্তুতি নিতে সাত দফা নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সোমবার (৫ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, জনস্বার্থে শীতকালীন রোগের প্রাদুর্ভাব রোধ এবং রোগীদের সুরক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে অবিলম্বে সাতটি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এর মধ্যে হাসপাতালের ভাঙা জানালা, দরজা বা যেসব স্থানে ঠাণ্ডা বাতাস প্রবেশ করে, সেগুলো পিডব্লিউডি, এইচইডি বা নিজস্ব ব্যবস্থাপনায় দ্রুত মেরামত বা সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া রোগীদের জন্য পর্যাপ্ত কম্বল ও মশারি সরবরাহ নিশ্চিত করতে বলা হয়েছে, যাতে শীত ও তাপমাত্রা পরিবর্তনের কারণে সংক্রমণের ঝুঁকি না বাড়ে। শীতকালীন রোগের চিকিৎসায় নেবুলাইজার সলিউশন, অ্যান্টিবায়োটিক, অক্সিজেন, ওরাল স্যালাইন, আইভি ফ্লুইডসহ প্রয়োজনীয় ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, শিশু ও মেডিসিন ওয়ার্ডে বাধ্যতামূলকভাবে বৈকালিক রাউন্ড নিশ্চিত করতে হবে। পাশাপাশি রোগীর অভিভাবক ও পরিবারের সদস্যদের শীতকালীন রোগ ও প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা বিষয়ে সচেতন করতে স্বাস্থ্য শিক্ষা দেওয়ার কথা বলা হয়েছে।

এছাড়া প্রতিদিন এমআইএস কন্ট্রোল রুমে হাসপাতালের সার্বিক স্বাস্থ্য পরিস্থিতির প্রতিবেদন পাঠাতে হবে। শীতকালীন রোগের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে রাখতে এবং রোগীরা যাতে যথাযথ চিকিৎসাসেবা পান, সে জন্য হাসপাতাল প্রধানদের বিশেষ নজরদারি রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তীব্র শীতে রোগীর চাপ মোকাবিলায় স্বাস্থ্য অধিদফতরের ৭ নির্দেশনা

সংবাদ প্রকাশের সময় : ১১:২৭:৪৩ অপরাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬