ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

শিক্ষক নিয়োগে বড় সুখবর, শূন্য পদে ৬৮ হাজার নিয়োগ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) শিক্ষা মন্ত্রণালয়ে সপ্তম গণবিজ্ঞপ্তির জন্য ৬৮ হাজার শূন্য পদে শিক্ষক নিয়োগের অনুমতি চেয়ে চিঠি পাঠিয়েছে।

এনটিআরসিএর প্রশাসন বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, শিক্ষা মন্ত্রণালয় চাহিদাপত্র যাচাই-বাছাই শেষে অনুমোদন দিলে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এর আগে ২০২৫ সালের ১৭ জুন এনটিআরসিএ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে ১ লাখ ৮২২ শিক্ষকের নিয়োগের সুযোগ দিয়েছিল। পরবর্তীতে প্রায় ৪১ হাজার প্রভাষক/শিক্ষক নিয়োগের সুপারিশ করা হয়।

এবারের নিয়োগের জন্য শূন্য পদসংখ্যা টেলিটকের মাধ্যমে ৭২ হাজারের কিছু বেশি ছিল। মাধ্যমিক ও উচ্চশিক্ষা, মাদরাসা এবং কারিগরি শিক্ষা অধিদপ্তরে যাচাই-বাছাই শেষে ৬৮ হাজার শূন্য পদের তথ্য চূড়ান্ত করা হয়েছে।

এনটিআরসিএ এই পদগুলোর বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শিক্ষক নিয়োগে বড় সুখবর, শূন্য পদে ৬৮ হাজার নিয়োগ

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৯:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬