নির্বাচন পরিচালনায় বিএনপির কমিটি গঠন
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করেছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি গঠনের তথ্য জানানো হয়।
কমিটিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্যসচিব করা হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু।
নির্বাচনী কার্যক্রমের সমন্বয় ও গতিশীলতা নিশ্চিত করতে মো. ইসমাইল জবিউল্লাহকে কমিটির প্রধান সমন্বয়ক মনোনীত করা হয়েছে।
৪১ সদস্যের এই কমিটিতে দলের স্থায়ী কমিটি, চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের জ্যেষ্ঠ নেতা, পেশাজীবী এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন— মোয়াজ্জেম হোসেন আলাল, বিজন কান্তি সরকার, হাবিব উন নবী খান (সোহেল), জিয়াউদ্দিন হায়দার, মঞ্জুর হোসাইন আলমগীর, মাহদি আমিন, সালেহ শিবলী, এ কে এম ওয়াহিদুজ্জামান, সাইমুম পারভেজ, রেহান আসাদ ও জুবায়ের বাবু।
এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন— মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর, আব্দুল কাইয়ুম, গিয়াসউদ্দিন রিমন, হুমায়ুন কবির, এ বি এম আব্দুস সাত্তার, মোহাম্মদ জাকারিয়া, মোস্তাকুর রহমান, বেলায়েত হোসেন মৃধা, মেহেদুল ইসলাম, ফরহাদ হালিম ডোনার, অধ্যাপক মোর্শেদ হাসান খান, কামরুল ইসলাম সজল, অধ্যাপক হারুন অর রশিদ, প্রকৌশলী শোয়েব বাশারী বাবলু, কামরুজ্জামান কায়সার, ইশতিয়াক আজিজ উলফাত, আব্দুল মোনায়েম মুন্না, আফরোজা আব্বাস, মনির খান, আ ন ম খলিলুর রহমান ইব্রাহিম, ইয়াসিন আলী, আবুল কালাম আজাদ, কাজী মো. সেলিম রেজা, রাকিবুল ইসলাম রাকিব ও আনোয়ার হোসেন।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবিলম্বে কমিটি নির্বাচনী প্রস্তুতির কাজ শুরু করবে। একই সঙ্গে দলের সব পর্যায়ের নেতা-কর্মীদের কমিটির কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে বিএনপি।





















