সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁওয়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
রুবেল ইসলাম, ঠাকুরগাঁও
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ২৪ বার পড়া হয়েছে
উত্তরের হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দিনের বেলা অনেকটা সময় ধরে দেখা মিলছে না সূর্যের আবার কনকনে শীত নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা কষ্টে দিন যাপন করছে ঠিক এই সময়ে তাদের পাশে দাঁড়িয়েছে ঠাকুরগাঁও চির যত্ন স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
বৃহস্পতিবার (০১ জানুয়ারি) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তরুণ ছাত্রদের এই সংগঠনের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক অসহায় নারী ও পুরুষদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন চির যতœ স্বেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি নাজমুল হুদা নয়ন, সাধারণ সম্পাদক আবু তাওহীদ রাব্বি, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম হোসেনসহ অন্যান্যরা।





















