ঢাকা ০১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফ্লাইওভার থেকে ছোঁড়া ‘ককটেলে’ পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মগবাজার এলাকায় ফ্লাইওভার থেকে ছোঁড়া শক্তিশালী ‘ককটেল’ বিস্ফোরণে এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম-সিয়াম নাম। বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে মগবাজার মিডিয়া গলির সামনে এ ঘটনা ঘটে।

ডিএমপির রমনা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম এই তথ্য নিশ্চিত করে বলেন, মগবাজারে ফ্লাইওভারের নিচে সিয়াম নামের এক পথচারী নিহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শক্তিশালী ককটেল বিস্ফোরণে তার মাথায় আঘাত পান। ঘটনাস্থলেই তিনি মারা যান। ওই পথচারী সেখানে দাড়িয়ে চা খাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি নিচ দিয়ে চলাচল করা এক যুবকের মাথায় পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে, রক্তক্ষরণ শুরু হয় এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফ্লাইওভার থেকে ছোঁড়া ‘ককটেলে’ পথচারী নিহত

সংবাদ প্রকাশের সময় : ০৮:২৪:০৮ অপরাহ্ন, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫