ঢাকা ০৫:২৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪ ১৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের হেমায়েতপুরের দক্ষিণ মেইটকা গ্রামে সেপটিক ট্যাংকে নেমে দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) সাভারের এই ঘটনা ঘটে।

নিহতরা হলো- আনিসুল (৩৬) ও সাইফুল (৪২)। তারা তেঁতুলঝড়া ইউনিয়নের দক্ষিণ মেইটকা এলাকার প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকে কাজ করতে নেমেছিলো।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে প্রবাসী লাল মিয়ার নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতরে কাজ করতে নামেন আনিসুর। এর বেশ কিছু সময় পর সেপটিক ট্যাংকের ভেতরে তার কোনো সাড়াশব্দ না পেয়ে সাইফুলও নামেন। পরে তাদের দুজনের কোনো সাড়াশব্দ না পেয়ে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সাভার ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার লিটন বলেন, সেপটিক ট্যাংক থেকে দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সেপটিক ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৫:১০:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪