ঢাকা ১১:১১ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪০ বিচারকের পদোন্নতি, সিনিয়র জেলা জজ হলেন তারা প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে গুজব, এখনো চূড়ান্ত হয়নি কোনো সূচি দিনাজপুরে ভয়াবহ শিলাবৃষ্টি, এক ঘণ্টায় ফসল-ঘরবাড়ির ব্যাপক ক্ষতি টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ছয় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শত কোটি টাকার দুর্নীতি,আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে অভিযোগ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ জাল সনদধারী শিক্ষক শনাক্তে উদ্যোগ, নিয়োগে এনটিআরসিএ বাধ্যতামূলক ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা গড়াল সংঘর্ষে, ঢামেকে জরুরি বিভাগ বন্ধ পাবনায় ভৈজ্যতেল বাড়তি দামে বিক্রয়ের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর

সন্তান প্রসবের পর নারী ফুটবলারের মৃত্যু

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪ ৩৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সন্তান প্রসবের পর মারা গেছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল দলের সদস্য রাজিয়া সুলতানা। বুধবার (১৩ মার্চ) রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (১৩ মার্চ) রাতে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষ্মীনাথপুর গ্রামের নিজ বাড়িতে রাজিয়া সন্তান প্রসব করেন। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণেই প্রাণ হারিয়েছেন এই ফুটবলার।

কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাইদ মেহেদি জানান, ফুটবল প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ছিলেন রাজিয়া। অনূর্ধ্ব-১৯ জাতীয় নারী ফুটবল টিমের হয়ে ভুটানে খেলতে গিয়েছিলেন তিনি। কিছুদিন আগে পরিবার থেকে তাকে বিয়ে দেয়া হয়। তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

রাজিয়া ২০১৭ সালে থাইল্যান্ডে এএফসি অ-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলেছিল। পরের বছর সাফ অ-১৮ ভুটানের চ্যাম্পিয়ন দলেও ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সন্তান প্রসবের পর নারী ফুটবলারের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৪