ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার আইন লঙ্ঘন করে ক্রুড অয়েল রিফাইনারি গড়ার পাঁয়তারা: হুমকিতে দেশের জ্বালানি নিরাপত্তা ন্যায্য মজুরি ছাড়া টেকসই হবে না পোশাকশিল্প নারীদের জন্য নামছে ১০০ বৈদ্যুতিক বাস, ব্যয় ৪০০ কোটি টাকা বিশ্বের প্রভাবশালী মুসলিমদের তালিকায় তারেক রহমান যশোরে নয় মাসে ২৬ জনের যাবজ্জীবন সাজা, ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তিতে বড় অগ্রগতি ঝিকরগাছায় আওয়ামী লীগ নেতা মুসা আটক

বেনজীরের অনিয়ম তদন্তে সাভানা রিসোর্টে অভিযান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তদন্তে গোপালগঞ্জে সাভানা ইকো রিসোর্টে গেছে সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। মঙ্গলবার (২১ জানুয়ারি) সকাল থেকে তারা সেখানে তথ্য সংগ্রহ করেন।

২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত র‍্যাবের মহাপরিচালক এবং ২০২০ সাল থেকে ২০২২ পর্যন্ত পুলিশের মহাপরিদর্শকের দায়িত্ব করেন বেনজীর আহমেদ। এই সময়ে গোপালগঞ্জের বৈরাগীটোল গ্রামে ৬২১ বিঘা জমির ওপর গড়ে তোলেন রিসোর্ট ও পার্ক।

অভিযোগ রয়েছে, রিসোর্ট তৈরির প্রায় সব জমিই সনাতন ধর্মাবলম্বীদের ভয় দেখিয়ে এবং নানা কৌশলে তিনি কিনেছেন। রিসোর্ট এবং অন্যান্য স্থাপনা মিলে ওই এলাকায় ১ হাজার ৪০০ বিঘা জমি বেনজীরের দখলে।

এসব অভিযোগের তদন্তে গত বছরের ৫ জুন, দুর্নীতি দমন কমিশনের একটি প্রতিনিধি দল সাভানা রিসোর্ট পরিদর্শন করে। এর আগে, ৩ জুন পার্কটি বন্ধ করে দেয় রিসোর্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেনজীরের অনিয়ম তদন্তে সাভানা রিসোর্টে অভিযান

সংবাদ প্রকাশের সময় : ০১:২৮:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫