ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিশ্বকাপে মেসিকে লক্ষ্য করে হামলার হুমকি, নিশানায় ছিলেন রোনাল্ডোও প্রধানমন্ত্রীর প্রথম চট্টগ্রাম সফর, উচ্ছ্বসিত নেতাকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব পুরো জাতির: তথ্যমন্ত্রী গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘অপপ্রচারের’ নিন্দা পুলিশের, গুজবে কান না দেওয়ার আহ্বান শেখ হাসিনার দিল্লির সংবাদ সম্মেলনের সঙ্গে ভারত সরকারের সম্পৃক্ততা নেই: জয়সোয়াল টাঙ্গাইলে নিহত ১৪ বাস-মিনিবাস মালিকের পরিবারকে আর্থিক অনুদান ও সম্মাননা সাড়ে ৩ হাজার এতিম ও মাদরাসাশিক্ষার্থীর খাবারের আয়োজন করলেন প্রতিমন্ত্রী টুকু অপ-সাংবাদিকতা পরিহার করে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে ঢাবি নিয়ে মন্তব্য: ব্যারিস্টার ফুয়াদের কাছে শত কোটি টাকা ক্ষতিপূরণ দাবি ধ্বংসস্তূপের ওপরই বারবার ক্ষমতায় আসে বিএনপি: মির্জা ফখরুল

জয়পুরহাটে সেরাকণ্ঠ ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা শুরু

জয়পুরহাট প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫ ১৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারুণ্যের উৎসবে জয়পুরহাটে সেরাকণ্ঠ ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা শুরু হয়েছে। ‘গানে গানে সুরে সুরে, আওয়াজ তোলো প্রাণে প্রাণে’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় শহরের সার্কিট হাউজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী।

এতে বিচারকের দায়িত্ব পালন করেন বাংলাদেশ বেতারের শিল্পীরা।

ফাইনাল রাউন্ডে জেলার ৫টি উপজেলা থেকে বাছাইকৃত ৫৫ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন। এর মধ্যে ১০ জন যাবেন গ্রান্ড ফাইনাল রাউন্ডে। আগামী ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে গ্রান্ড ফাইনাল। ফাইনালে জাতীয় পর্যায়ের বিচারকরা উপস্থিত থাকবেন।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল ইসলাম, ছাত্র প্রতিনিধি নিয়ামুর রহমান নিবিরসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ।

জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী জানান, জয়পুরহাট জেলার প্রত্যন্ত অঞ্চলে অনেক প্রতিভা রয়েছে যারা সুযোগের অভাবে তাদের প্রতিভা প্রকাশ করার সুযোগ পাননা। এজন্য জেলার ৩২টি ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভা খুজে বের করে আনার জন্য এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জয়পুরহাটে সেরাকণ্ঠ ফাইনাল রাউন্ড প্রতিযোগিতা শুরু

সংবাদ প্রকাশের সময় : ১১:৪৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫