ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

যশোরে গণপিটুনিতে আহত চোরের মৃত্যু

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:০০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরের চৌগাছায় গরু চুরিকালে গণপিটুনির শিকার আলমগীর হোসেন (৪২) এক ব্যক্তি চিকিৎসাধীন মারা গেছে। আজ রোববার (২২ মার্চ) সকালে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আলমগীর হোসেন চৌগাছা উপজেলার বড়গোবিন্দপুর গ্রামের এরশাদের ছেলে।

চৌগাছা থানার ওসি রেজাউল করিম জানান, গতকাল শনিবার (২১ মার্চ) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার মাসিলা গ্রামের লক্ষিপুর পাড়ায় ফজলুর রহমান ওরফে ফজলুর গোয়ালঘর থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিলো আলমগীর হোসেন। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন বেড়িয়ে এসে তাকে আটক করে।

একপর্যায়ে জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায় এবং গুরুতর আহত অবস্থায় আলমগীর হোসেনকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে দুপুর পৌনে দুইটার দিকে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল সাড়ে ৮টার দিকে মারা যান আলমগীর।

ওসি আরো জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে গণপিটুনিতে আহত চোরের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:০০ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬