ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ওয়ান শুটারগানসহ কুখ্যাত সন্ত্রাসী মারুফ গ্রেফতার

শহিদুল ইসলাম দইচ যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে একটি ওয়ান শুটারগানসহ মারুফ হোসেন (২৭) নামের এক কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব সদস্যরা। বুধবার (৪ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার মধুগ্রাম এলাকায় এই অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

আটক মারুফ হোসেন ওই গ্রামের হারুন অর রশিদের ছেলে।

র‍্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল  বুধবার গভীর রাতে মধুগ্রাম এলাকায় অভিযান চালিয়ে মারুফ হোসেনকে গ্রেফতার করা হয়। এরপর তার ঘর তল্লাশিকালে করে একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। 

তিনি আরো জানান, মারুফ হোসেনের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা বিচারাধীন রয়েছে। তার বিরুদ্ধে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার দায়ে “দি আর্মস অ্যাক্ট, ১৮৭৮” এর ১৯(ক) ধারায় যশোর কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্রসহ আসামিকে কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে ওয়ান শুটারগানসহ কুখ্যাত সন্ত্রাসী মারুফ গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬