সংবাদ শিরোনাম ::
বিস্কুট কিনতে গিয়ে অটোভ্যানের চাপায় শিশুর মৃত্যু
মাসুদ রানা, পাবনা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:০২:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অগাস্ট ২০২৪ ১৫৪ বার পড়া হয়েছে
পাবনায় দোকানে বিস্কুট কিনতে গিয়ে চলন্ত অটোভ্যানের নিচে চাপা পড়ে ৫ বছরের শিশু রিতা খাতুনের মৃত্যু হয়েছে। বুধবার (১৪ আগস্ট) দুপুর একটার দিকে ঘটনাটি ঘটেছে চাটমোহর উপজেলার পার্শ্বডাঙ্গা কিষ্টপুর গ্রামে। নিহত রিতা আঃ রাজ্জাকের মেয়ে।
জানা গেছে, নিহত রিতা বিস্কুট কিনতে বাড়ির পাশের একটি দোকানে যায়। সড়ক পার হওয়ার সময় একটি অটোভ্যান তাকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। এরপর তাতে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।























