বাতিল এইচএসসি পরীক্ষার ফল হবে এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৮:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে
চলতি বছর এইচএসসির কিছু পরীক্ষা অনুষ্ঠিত হয়। বাকি পরীক্ষা ছাত্র আন্দোলনসহ বিভিন্ন কারণে বাতিল করা হয়। অনুষ্ঠিত পরীক্ষাগুলোর উত্তরপত্র মূল্যায়ন করে ফল তৈরি হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।
এছাড়া বাতিল হওয়া পরীক্ষার ফল তৈরি হবে পরীক্ষার্থীদের এসএসসি পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে। অক্টোবরের মাঝামাঝি পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
বুধবার (২৫ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার এই তথ্য নিশ্চিত করেন।
উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি পরীক্ষা শুরু হয়। এ বছর মোট পরীক্ষার্থী ছিলো ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম দফায় প্রকাশিত রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ৩ দফায় পরীক্ষা স্থগিত করে সরকার।
সিলেট বোর্ড ছাড়া বাকি বোর্ডগুলোর আবশ্যিক ৬টি এবং কেউ কেউ বিভাগভিত্তিক একটি পরীক্ষাসহ ৭টি পরীক্ষা দিয়েছেন। এর ফলে কারো ৬টি, কারো ৭টি পরীক্ষা বাতিল হয়। যেগুলো সবই বিভাগভিত্তিক।





















