ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ছয় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ জাল সনদধারী শিক্ষক শনাক্তে উদ্যোগ, নিয়োগে এনটিআরসিএ বাধ্যতামূলক ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডা গড়াল সংঘর্ষে, ঢামেকে জরুরি বিভাগ বন্ধ পাবনায় ভৈজ্যতেল বাড়তি দামে বিক্রয়ের অভিযোগে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা তালাকের জেরে খুন,অতঃপর গ্রাহকের টাকা আত্মসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপকের ১৫ বছরের কারাদন্ড চাঁপাইনবাবগঞ্জের ফিলিং স্টেশনগুলোতে অ্যাপের মাধ্যমে জ্বালানি তেল বিক্রি শুরু সান্তাহারে সংঘর্ষের ঘটনায় যান চলাচল বন্ধ, পুলিশি নিরাপত্তা জোরদার

হিন্দু ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে কোনো বিভেদ নেই, আমরা সবাই সমান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪ ১৫৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বাংলাদেশ একটি বিশাল পরিবার। প্রত্যেক নাগরিকের অধিকার নিশ্চিত করতে চায় সরকার। সোমবার (২৬ আগস্ট) জন্মাষ্টমি উপলক্ষে রাষ্ট্রীয় বাসভবন যমুনায় হিন্দু ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন।

এ সময় ড.ইউনূস বলেন, এমন একটি বাংলাদেশ আমরা গড়তে চাই যেখানে প্রত্যেক নাগরিক নির্ভয়ে তার ধর্ম পালন করতে পারবে। মন্দির পাহারা দেয়ার প্রয়োজন পড়বে না।

তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো বিভেদ নেই, আমরা সবাই সমান। অন্তর্বর্তী সরকার প্রত্যেক নাগিরকের অধিকার নিশ্চিতে প্রতিজ্ঞাবদ্ধ। এ সময় হিন্দু নেতারা সরকারপ্রধানকে শুভেচ্ছা জানান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি এবং দেশের উন্নয়ন কামনা করেন।

এ সময় হিন্দু ধর্মালম্বীরা জানান, চলতি বছর বন্যার্তদের কথা ভেবে তারা জন্মাষ্টমীর সকল উৎসব কার্যক্রম স্থগিত করা হয়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ সহায়তা পাঠিয়েছেন তারা। এ সময় তারা বিভিন্ন সময় মন্দিরের জমিসহ হিন্দুদের সম্পত্তি দখলের প্রসঙ্গ তুলে ধরেন।

শীর্ষ হিন্দু নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন কাজল দেবনাথ, মনীন্দ্র কুমার নাথ, চারুচরণ ব্রহ্মচারী, বাসুদেব ধর, সন্তোষ শর্মা ও প্রীতি চক্রবর্তী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হিন্দু ধর্মালম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময়কালে বললেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে কোনো বিভেদ নেই, আমরা সবাই সমান

সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪