সংবাদ শিরোনাম ::
বন্যার্তদের সহযোগিতায় একদিনের বেতন দিলো সেনাবাহিনী
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ১৯১ বার পড়া হয়েছে
বন্যার্তদের সহযোগিতায় এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সেনা সদস্যরা।
শুক্রবার (২৩ আগস্ট) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
তাতে বলা হয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর সব পদবির সেনাসদস্যদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে প্রদান করা হয়েছে। সাম্প্রতিক ফেনী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম,সুনামগঞ্জ, হবিগঞ্জে চলমান ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবতার সেবায় এ অর্থ প্রদান করা হয়।





















