দেশ পরিচালনার দায়িত্বে সেনাবাহিনী
- সংবাদ প্রকাশের সময় : ০৪:০৭:৩৭ অপরাহ্ন, সোমবার, ৫ অগাস্ট ২০২৪ ২৩৪ বার পড়া হয়েছে
দেশের পরিচালনার দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী। সোমবাবার (৫ আগস্ট ) বিকেল ৪টার দিকে জাতির উদ্দেশ্য দেয়া এক ভাষণে এ কথা জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, একটি অন্তবর্তী সরকার গঠন করা হবে। রাজনৈতিক ক্রান্তিকাল চলছে। সব হত্যার বিচার হবে। সেনাবাহিনীর ওপর আস্থা রাখেন। আমরা রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠক করেছি।
জনগণের উদ্দেশে সেনাপ্রধান বলেন, আমার আপনারা ওপর আস্থা রাখেন, একসাথে কাজ করি। দয়া করে সাহায্য করেন। সংঘাত থেকে বিরত হোন। সবাই মিলে সুন্দর দেশ গড়েছি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াতের ইসলামীর সাথে বৈঠক হয়েছে। শিক্ষক আফিস নজরুল ও জোনায়েত সাকিও বৈঠকে ছিলেন।
সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, এখন বঙ্গবভনে যাব। সেখানে অন্তবর্তী সরকার গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা হবে।


























